সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধপরিকর : সিইসি

প্রকাশিত: 5:31 PM, December 19, 2023

সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধপরিকর : সিইসি
প্রভাতবেলা ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়বে।
মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

সিইসি বলেন, প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের ভূমিকা থাকবে। এ সময় প্রার্থীরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার করার কথা জানান।

 

ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা, আচরণবিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচারসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ওসমানীর ৯৮তম জন্ম বার্ষিকী কাল, জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেই

 

পরে সিইসি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

সর্বশেষ সংবাদ