সিলেটে মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ’র উদ্বোধন

প্রকাশিত: 2:39 PM, December 21, 2023

সিলেটে মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ’র উদ্বোধন

সিলেটে মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র উদ্বোধন। প্রধান ক্রীড়া প্রতিবেদক♦

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পোষাক বিপণন প্রতিষ্ঠান মাহা’র পৃষ্ঠপোষকতায় সিলেট জেলা স্টেডিয়ামে মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র উদ্বোধন হয় বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে।

 

পৌষের হিমেল প্রভাতে আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রাসেল হাসান।

 

প্রধান অতিথি এবারের লীগের স্পন্সর প্রতিষ্ঠান মাহা এবং কো-স্পন্সর প্রতিষ্ঠানসমূহের  কর্নধারগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎেও তাদের এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য ও কাউন্সিলর এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও স্পন্সর প্রতিষ্ঠান মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম।

আরও পড়ুন  জকিগঞ্জে রাস্তার মাটি কেটে দখলের অপচেষ্টা

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম

জাবির চৌধুরী জাবু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও সিলেট ক্লাব লিমিটেডের নবনির্বাচিত সভাপতি হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক ও সদস্য আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ টি এম ইকরাম ও সহকারী সম্পাদক এহিয়া আহমদ সুমন, সিলেট বিভাগীয় মহিলা ক্রিকেট দলের কোচ তপন কুমার মালাকার, বিসিবি জেলা ক্রিকেট কোচ মোঃ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ প্রমুখ।

 

লিগের টাইটেল স্পন্সর মাহা, কো-স্পন্সর গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট, হোটেল স্টার প্যাসিফিক, রোজ ভিউ হোটেল, আমানউল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট ক্লাব লিমিটেড ও লতিবুন্নেছা টাওয়ার।

আরও পড়ুন  ব্যয়যোগ্য রিজার্ভ এখন ১৩.২২ বিলিয়ন ডলার

 

মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে সিলেট লীগের সূচনা হয়।

 

লীগে মোট ১০টি ক্লাব অংশগ্রহন করছে। রাউন্ড রবিন ফরম্যাটে লিগ অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দল শিরোপা লাভ করবে। প্রতিদিন সকাল ৯টায় লিগের ম্যাচ শুরু হবে।

সর্বশেষ সংবাদ