নাইওরপুলে চিনিসহ আটক ১

প্রকাশিত: 11:46 PM, December 27, 2023

নাইওরপুলে চিনিসহ আটক ১

প্রভাতবেলা প্রতিবেদক: নগরীর নাইওরপুল থেকে ৫৭ বস্তা ভারতীয় চিনি সহ একজনকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

 

আটক ব্যক্তির নাম রহিম উদ্দিন (২৫)। সে গোয়াইনঘাটের মাতুরতল বাজারের লাবু এলাকার মৃত মছন আলীর ছেলে। এসময় চিনি বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে তারা। জব্দ করা চিনির মূল্য ৪ লক্ষ ১ হাজার ৮শ টাকা বলে জানায় পুলিশ। এ ব্যাপারে এসএমপির কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ