রানপ্রসবা ম্যাচে ইয়ুথ সেন্টারকে হারিয়েছে মোহামেডান

প্রকাশিত: 9:43 PM, January 25, 2024

রানপ্রসবা ম্যাচে ইয়ুথ সেন্টারকে হারিয়েছে মোহামেডান

তানজীল শাহরিয়ার: মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ২৩শ ম্যাচে ইয়ুথ সেন্টারকে ৩৩ রানে হারিয়ে জয়ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ঘন কুয়াশার কারণে খেলা দেরিতে শুরু হয়। ৪০ অভারের ম্যাচে ইয়ুথ সেন্টার টসে জয়লাভ করে মোহামেডানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়।

মাত্র ১৭ রানে দুই উইকেট হারালেও তোফায়েল এবং সুহাদুলের ফিফটির ওপর ভর করে মোহামেডানের রান দ্রুত লয়ে উঠেছে। তোফায়েল মাত্র ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন। সুহাদুল ৬৫ বলে পঞ্চাশ করেছেন।

এই দুই ব্যাটারের পর হৃদয়ও ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৪৭ বলে ৫০ রান তুলে ইয়ুথ সেন্টারের বোলারদের ওপর বুলডোজার চালিয়ে মোহামেডানকে রান পাহাড়ে তুলে দেওয়ার কার্য সম্পন্ন করেন এই ডানহাতি ব্যাটার।

নির্ধারিত ৪০ অভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে মোহামেডান।

তোফায়েল ৫৬, হৃদয় ৫২, সুহাদুল ৫২, অনূপ ১৩(অপরাজিত) রান করেন।

আরও পড়ুন  সাবেক কাউন্সিলর শানু’র স্বামী খুন

ইয়ুথ সেন্টারের মিসবাহ এবং তাহমিদ ২টি করে, সাদমান, শাকিল, জাফরুল ১টি করে উইকেট লাভ করেন।

২৩৭ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৫.১ অভারে ৬৩ রান তুলে দারুণ সূচনা করে ইয়ুথ সেন্টার। অনূপ এবং কামিল দ্রুত ৩ উইকেট তুলে নিলে ২৩.৪ অভারে ইয়ুথ সেন্টারের স্কোর দাঁড়ায় ৯৭/৪, ৩৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে শুরুর ছন্দ হারায় ইয়ুথ সেন্টার।

৫ম উইকেটে ৬৫ রান তুলে ইয়ুথ সেন্টারের ইনিংসকে আবার কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন জিসান এবং মহসিন। জিসান বিদায় নিলে মহসিনের একার পক্ষে প্রয়োজনীয় গতিতে রান তোলা আর সম্ভব হয়নি

শেষ পর্যন্ত ৪০ অভারে ৬ উইকেটের বিনিময়ে ২০৩ রান করে ইয়ুথ সেন্টার।

মহসিন ৫০(অপরাজিত), মেহদি ১৮, শাকিল ১৫, লিমন ১৩, রায়হান ১২, সালমান ১১(অপরাজিত) রান করেন। জাফরুল ছাড়া ইয়ুথ সেন্টারের অন্য সব ব্যাটারই দুই অঙ্কের দেখা পেয়েছেন।

মোহামেডানের হৃদয় এবং অনূপ ২টি করে, কামিল ১টি উইকেট লাভ করেন।

আরও পড়ুন  বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহামেডানের হৃদয়।

সর্বশেষ সংবাদ