“পেগাসাসকে ৬১ রানে গুটিয়ে দিয়ে জিমখানার ৬ষ্ঠ জয়!”

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

“পেগাসাসকে ৬১ রানে গুটিয়ে দিয়ে জিমখানার ৬ষ্ঠ জয়!”

তানজীল শাহরিয়ার :

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪ মৌসুমে ঐতিহ্যবাহী জিমখানার জয়রথ ছুটছেই! লিগের ৩০তম ম্যাচে দূর্বল ইয়াং পেগাসাসকে নিয়ে জিমখানার বোলাররা ছেলেখেলা করেছেন। লিগের ৬ষ্ঠ ম্যাচে জিমখানা তুলে নিয়েছে ১৮০ রানের বিশাল এক জয়।

টসে জয়লাভ করে প্রথমেই ব্যাট করবে সিদ্ধান্ত নেয় জিমখানা। ১২ অভারেই উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান, দ্বাদশ অভারের শেষ বলে সাদি দীপনের বলে বোল্ড হয়ে গেলে উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হয়। অন্য অপেনার বক্কর দলীয় ৯১ রানে বিদায় নিলেও তিনে নামা ইফতেখার এক প্রান্তে আস্থার সঙে ব্যাট করে জিমখানার রানের চাকা সচল রাখেন।

৫ম উইকেটে শরিফুলকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন ইফতেখার। এই জুটিই জিমখানাকে বড়ো সংগ্রহের পথ সহজ করে দেয়। ইফতেখার অর্ধশত রানের মাইলফলক পেরুলেও জিমখানার অন্যান্য ব্যাটারদের মধ্যে কেউই ইনিংসকে বড়ো করতে পারেননি।

শেষ ১০ অভারে ৫ উইকেট খুইয়ে ৬৬ রান তোলে জিমখানা। নির্ধারিত ৫০ অভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রান তুলে ইনিংস শেষ করে জিমখানা।

আরও পড়ুন  এএফসি চ্যাম্পিয়নস লিগে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বসুন্ধরা কিংস

ইফতেখার ৬০, সাদি ৩৭, বক্কর ২৬, শরিফুল ২৩, সাঈদ ১৪, গালিব ১১ রান করেছেন। এছাড়া অতিরিক্ত খাত থেকে আসে ৫০ রান।

পেগাসাসের রাহিম ৩৭ রান দিয়ে ৩টি, সাইমন ৩৮ এবং মুরাদ ৪৫ রান দিয়ে ২টি করে, দীপন ৪০ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

 

২৪২ রান যেন হিমালয় জয়ের মত হয়ে ‘কঠিন’ এক লক্ষ্য হয়ে ইয়াং পেগাসাসের ব্যাটারদের ওপর চেপে বসে। সেই চাপ থেকেই কি না কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি! রীতিমতো ভোজবাজির মত একেকজন উইকেটে গিয়ে সাজঘরে ফেরত এসেছেন।

১০ রানে উইকেট পতন শুরু হয়েছিলো। বালির বাঁধের মত উইকেট পড়ার সামনে রাহি এবং সাইমন স্বল্প সময় প্রতিরোধ গড়েছিলেন। তবে, জিমখানার লেগি জামিল দু’জনকে সাজঘরে ফেরত পাঠান। পরে আরো ৩ উইকেট শিকার করে ম্যাচে পাঁচ উইকেট লাভের কীর্তি গড়েছেন এই তরুণ।

১৯.৪ অভারে ৬১ রান করতেই সব উইকেট হারায় ইয়াং পেগাসাস।

আরও পড়ুন  মকসুদের মুক্তির দাবীতে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল

রাহি ২০, সাইমন ১৩ রান করেছেন। বাকি ৯ ব্যাটারের সংগ্রহ ছিলো ২১ রান!

জামিল মাত্র ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন। শরিফুল ৩টি, মেহদি এবং আরিফ ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিমখানার লেগ স্পিনার জামিল।

তানজীল শাহরিয়ার

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ