সিলেট | |
প্রকাশিত: 8:59 AM, April 22, 2024
সোমবার (২২ এপ্রিল) এ নিয়ে আদেশ জারি করা হতে পারে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রোববার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করে অধিদদপ্তরে ন্যস্ত করা হবে। তার স্থলে কারিগরি বোর্ডেরই আরেক কর্মকর্তা অধ্যাপক মো. মামুন উল হককে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে।
গত ১ এপ্রিল সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগে গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে বোর্ড চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনের নাম উঠে আসে।
শনিবার (২০ এপ্রিল) সেহেলা পারভীনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২১ এপ্রিল) বিকেলে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাকে দুইদিন রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি