বিশ্বনাথে নারী কাউন্সিলরকে হত্যাচেষ্টা: মেয়র মুহিবের নামে মামলা

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

বিশ্বনাথে নারী কাউন্সিলরকে হত্যাচেষ্টা: মেয়র মুহিবের নামে মামলা
প্রতিনিধি, বিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথে পৌর মেয়রের গাড়ি চাপায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মেয়র মুহিবুর রহমানকে প্রধান আসামি করে ৮জনের নামে থানায় মামলা করেছেন ২নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাসনা বেগম।

মঙ্গলবার দিবাগত রাতে গাড়ি চাপায় নারী কাউন্সিলরকে হত্যা চেষ্টার ঘটনায় মেয়র ও দুই কাউন্সিলর’সহ ১০জনকে আসামি করে থানয় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নারী কাউন্সিলর রাসনা বেগম। পরে তিনি রাতেই আবার ওই অভিযোগটি পাল্টিয়ে মেয়র ও কাউন্সিলরসহ ৮জনকে আসামি করে পূর্ণাঙ্গ অভিযোগ দেন।

বুধবার (২৪ এপ্রিল সকালে) এই অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ড করেন ওসি রমা প্রসাদ চক্রবর্তী। মামলা নং-(৫)।

মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরও ৪/৫জন। মামলায় বাকি আসামিরা হচ্ছেন- কাউন্সিলর ফজর আলী, কাউন্সিলর বারাম উদ্দিন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও পৌরসভার উদ্যোক্তা সুরমান আলী, দক্ষিণ মীরেরচর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মিতাব আলী, রামকৃষ্ণপুর গ্রামের মৃত তবারক আলীর ছেলে আনোয়ার আলী, রহমাননগর গ্রামের শমসের আলীর ছেলে মেয়রের গাড়ি চালক হেলাল মিয়া ও জানাইয়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আব্দুস শহিদ।

আরও পড়ুন  ফিরোজায় কেমন আছেন খালেদা

তবে এ মামলায় কোনো আসামি গ্রেফতার নেই। আর নারী কাউন্সিলর রাসনা বেগম সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে মেয়র মুহিবুর রহমান ও ৭জন কাউন্সিরের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। উভয় পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করছেন বরাদ্দের টাকা আত্মসাতের তথ্য। সম্প্রতি মেয়র মুহিবুর রহমানের দুর্নীতি ও অপকর্মের অভিযোগ এনে তার বিরুদ্ধে পৌরসভার দুই প্যানেল মেয়র’সহ ৭জন কাউন্সিলর একত্রিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অনাস্তা প্রস্তাব দিয়েছেন। এতোদিন তারা নিজেদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ করে আসলেও দু’দিন ধরে তাদের এই দ্বন্দ্ব সংঘর্ষে গড়িয়েছে।

এদিকে পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে পৌর এলাকার সর্বস্তরের বাসিন্দাদের ব্যানারে পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু–মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারী কাউন্সিলরের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বনাথে সর্বত্র চরম উত্তেজনা বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ