সিলেট | |
প্রকাশিত: 7:39 PM, May 1, 2024
প্রতিনিধি, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় কালবৈশাখী ঝড়ে বড়লেখা পৌরসভার আধাপাকা ভবনের টিনের চাল উড়ে গেছে। এছাড়া ঝড়ে পৌরসভার বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। যার কারণে রাত থেকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে কালবৈশাখীর তান্ডবে টিনের চাল উড়ে যাওয়ার পাশাপাশি কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে।
বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বুধবার বিকেলে বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের বড়লেখা পৌর ভবনের টিনের চাল উড়ে গেছে। এতে কম্পিউটার ও মূল্যবান কাজগপত্র ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকার শতাধিক ঘরবাড়ি ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি জায়গায় খুঁটি ভেঙে পড়েছে। এখনও অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি