বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃত্বে পাভেল – রাব্বী

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃত্বে পাভেল – রাব্বী

প্রভাতবেলা প্রতিবেদক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক প্রভাতবেলা প্রধান আলোকচিত্রী নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ।

শনিবার (১৭ মে) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭ ভোটের মধ্যে পাভেল পান ২২টি ও রাব্বী পান ২০টি ভোট।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে হুমায়ুন কবির লিটন ও শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল (২২ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী দুলাল হোসেন (৫ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। সহ সভাপতি পদে হুমায়ুন কবির লিটন (২৩ ভোট), শেখ আব্দুল মজিদ (১৪ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী মো. নুরুল ইসলাম (৮ ভোট) ও শাহ মো. কয়েস আহমদ (৩ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী (২০ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী মো. নুরুল ইসলাম (৭ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। কোষাধক্ষ্য পদে জাবেদ আহমদ (২০ ভোট) পেয়ে বিজয় লাভ করেন এবং প্রতিদ্বন্ধী মো. শাহীন আহমদ (৭ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন।

আরও পড়ুন  ফুটবল ঈশ্বর ম্যারাডোনা মারা গেছেন

এর আগে, বিনা প্রতিদ্বন্ধীতায় চার জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২৭ সালে মোট ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ সংবাদ