জামায়াত নেতা ছমির আহমদ এর বাসায় পুলিশের অভিযান, ব্যাপক তল্লাশি

প্রকাশিত: 10:33 PM, October 16, 2024

জামায়াত নেতা ছমির আহমদ এর বাসায় পুলিশের অভিযান, ব্যাপক তল্লাশি

 প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সাবেক নেতা ছমির আহমদ এর পারিবারিক বাসভবনে তল্লাশী ও অভিযান চালিয়েছে পুলিশ। গত সোমবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টায় উনার গ্রামের বাড়ি দৌলতপুর এ ঘটনা ঘটে। এসময় বাড়ির আশপাশের লোকজন তল্লাশীর বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশ জানায়, জামায়াত নেতা ছমির আহমদ দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য এ অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ১০ অক্টোবর ২০২৪ সিলেটের কোতয়ালী থানায় জামায়াত সাবেক নেতা ছমির আহমদ বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে। পুলিশ ছমির আহমদকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে তল্লাশী ও অভিযান চালিয়ে পরিবারের সদস্যদেরকে হয়রানী করছে। এতে জামায়াত নেতা ছমির আহমদ এর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুন  শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে চা শ্রমিকের মৃত্যু

এ ঘটনার ব্যাপার ওসমানীনগর থানার এস.আই মোঃ রায়হান মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত ১০ অক্টোবর ২০২৪ তারিখে কয়েকজন বিরোধী দলীয় নেতাকর্মী কোতয়ালী থানাধীন আখালিয়া মাউন্ট এডোরার সম্মুখে অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান, রামদা, ককটেল, লোহার পাইপ, লাটিসোটা সহকারে ককটেল বিস্ফোরণ ঘটাইয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জনমনে আতংক ও ভীতি সৃষ্টি করিয়া ত্রাসের রাজত্ব কায়েম পূর্বক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর আক্রমণ করিয়া এলোপাতাড়ি ভাবে মারধর করে। উক্ত ঘটানোর দায়ে ছমির আহমদ সহ মোট ৬৯জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন রেখে ফৌজদারি বিধান ১৫৪ নং ধারায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি বলেন এ মামলার পলাতক আসামী ছমির আহমদ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  কোতোয়ালী থানার পক্ষ থেকে তাহাকে গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

জামায়াত নেতা ছমির আহমদ এর পিতা মোঃ আব্দুল মুতলিব কান্নাজড়িত কন্ঠে বলেন, গতকাল মঙ্গলবার রাতে কয়েকজন লোক গাড়িসহ আমার বাড়িতে আসেন এবং তারা আমার ছেলে ছমির আহমদ কোথায় আছে জিজ্ঞেস করেন। তিনি তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, আমরা ওসমানীনগর থানা থেকে এসেছি। তিনি বলেন, বিভিন্ন সময় এভাবে অনেকে আমার ছেলের অবস্থান সম্পর্কে খোঁজ নেয়। এমনকি শেখ হাসিনা সরকার পতনের পরও আমার ছেলের উপর দায়ের করা মিথ্যা মামলার জন্য পুলিশ তাকে খুঁজতে আসে এবং আমাদের পরিবারকে হয়রানি করে। এ ঘটনায় জামায়াত নেতা ছমির আহমদ এর পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে।

আরও পড়ুন  কানাইঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জামায়াত নেতা ছমির আহমদ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য গ্রেফতারের অভিযান চালানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ