সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬
ছাতক প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ২৬ এপ্রিল ছাতকের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা মোঃ নজির আহমদ।
আদালতে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী কোরাইশী বাড়ী গ্রামের মোঃ আকিকুর রহমান কোরেশীর পুত্র, বর্তমানে সিলেট জেলার শামীমাবাদ এলাকার ২ নম্বর রোডের ৫ নম্বর বাসার বাসিন্দা এবং সিলেট মহানগর যুবলীগ-এর ১০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ রিপন কোরেশী, ছাতক উপজেলার জাউয়া গ্রামের মোঃ আব্দুল কদ্দুছের পুত্র ও ছাতক উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের হাজী আমান উল্লার পুত্র ও সিলেট মহানগর যুবলীগ নেতা কুতুব উদ্দিন, জগন্নাথপুর উপজেলার সনুয়াখাই গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ মেহেদী হাসান এবং ছাতক উপজেলার খাসগাঁও এলাকার আলাউদ্দিন আহমদের পুত্র ও সিংচাপইড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমদ অপু।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে আসামিরা নিজ নিজ ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ব্যঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ ও প্রচার করেন।
বাদী অভিযোগ করেন, এসব পোস্টের মাধ্যমে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানহানি করা হয়েছে। তিনি দাবি করেন, অভিযুক্তদের পোস্টে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের কর্মী-সমর্থকরাও চরমভাবে অপমানিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মামলার সঙ্গে আসামিদের পৃথক পৃথক ফেসবুক পোস্টের স্ক্রিনশট দালিলিক সাক্ষ্য হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগটি দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ১৫৩(এ) ধারায় দায়ের করা হয়েছে।
বাদী আদালতের কাছে আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ, সংশ্লিষ্ট পোস্টের উৎস উদঘাটন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি