সিলেট | |
প্রকাশিত: 5:21 AM, November 30, 2026
শিক্ষা ডেস্ক: দেশের শিক্ষাক্রমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঠিক সমন্বয় ঘটিয়ে নতুন রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। কেমন শিক্ষাক্রম প্রয়োজন, সে বিষয়ে একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা তুলে ধরে তিনি শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, পাঠ্যবই প্রণয়ন এবং মূল্যায়ন পদ্ধতিতে সংস্কার আনার ওপর জোর দেন। তিনি মনে করেন, শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক জ্ঞান ও কারিগরি দক্ষতার প্রসার ঘটালে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন অনেক বেশি সুদৃঢ় ও কর্মমুখী হবে।
প্রস্তাবনায় তিনি শিক্ষাক্রমের ন্যূনতম ত্রিশ শতাংশ স্বেচ্ছাসেবাভিত্তিক করার সুনির্দিষ্ট ধারণা উপস্থাপন করেন। তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি কৃষি কাজ, পরিবেশ সুরক্ষা কিংবা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বা স্বেচ্ছায় শ্রমের সুযোগ থাকলে কোটি কোটি শিক্ষার্থীর সম্মিলিত অবদানে দেশ ব্যাপকভাবে উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া এই ধরনের সমাজমুখী কার্যক্রমে শিক্ষার্থীরা যুক্ত থাকলে কিশোর গ্যাং সংস্কৃতির বিস্তার রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় অপচয় করার প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, সাধারণ ধারার পাঠ্যবই হুবহু ব্যবহার করার কারণে অনেক সময় তা মাদ্রাসা শিক্ষার মূল দর্শন ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। তাই সাধারণ পাঠ্যবই চূড়ান্ত করার আগে অভিজ্ঞ আলেম ও শিক্ষাবিদদের মাধ্যমে তা গভীরভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। আলিয়া মাদ্রাসার কিছু পাঠ্যবই পর্যালোচনা করে সেখানে ইসলামবিরোধী বিভিন্ন উপাদানের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশুদ্ধ কুরআন শিক্ষাকে রাষ্ট্রীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করার প্রস্তাব দেন এই ইসলামী চিন্তাবিদ। একই সঙ্গে বিবর্তনবাদ ও মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত বিষয়গুলোকে পরম সত্য না দেখিয়ে বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে উপস্থাপনের পক্ষে মত দেন তিনি। পাঠ্যপুস্তক প্রণয়ন ও সম্পাদনার ক্ষেত্রে একটি মূল্যবোধ-সংবেদনশীল নির্দেশিকা তৈরির পাশাপাশি খসড়া বই প্রকাশের অন্তত তিন মাস আগে তা অনলাইনে উন্মুক্ত করে জনমত যাচাইয়ের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি