অনাদর অবহেলায় বঙ্গবীর জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: 12:25 AM, February 16, 2022

অনাদর অবহেলায় বঙ্গবীর জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী
প্রভাতবেলা প্রতিবেদক♦ বঙ্গবীর জেনারেল ওসমানীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ফেবরুয়ারী। প্রতিবারের মত এবারও অনাদর অবহেলায় বঙ্গবীর জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী উদযাপন হচ্ছে। জাতীয় জনতা পার্টি আর জেনারেল ওসমানী জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ ছাড়া আর কোন সংগঠন সংস্থার পক্ষ থেকে বঙ্গবীর জেনারেল ওসমানীকে স্মরণের কোন খবর পাওয়া যায়না। রাষ্ট্রীয়ভাবেও বঙ্গবীর জেনারেল ওসমানী উপেক্ষিত।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, আজীবন গণতন্ত্রী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার। ১৯৮৪ সালের এই দিনে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন।
জাতীয় জনতা পার্টির উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হযরত শাহজালাল রহঃ মাজার মসজিদে যোহরের নামাজ শেষে মাজার জিয়ারত করে এম এ জি ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, ফাতেহা পাঠ, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।তারপর মাজার মসজিদে মিলাদ ও দেশ জাতীর কল্যান কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- জাতীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খান, সহ জাতীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, ইউকে প্রবাসী ও সাবেক পুলিশ কর্মকর্তা, জেলা সদস্য জাহিনুর, মহানগর কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, আং রহিম,সেলিম আহমদ, আরমান আহমদ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন  মোগলাবাজার থেকে ৬ জুয়াড়ি আটক

এছাড়া জেনারেল ওসমানী জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক, গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে  দোয়া মাহফিলে নগরীর বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ