অবেলায় চলে গেলেন তাজিন আহমেদ

প্রকাশিত: 5:56 PM, May 22, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ অভিনেত্রী তাজিন আহমেদ চলে গেলেন। আর ফিরবেন না দেশের গুণী এই অভিনয় শিল্পী।  আর কখনও  কেউ দেখতে পাবেন না গালে টোল পড়া মিষ্টি হাসির তাজিনকে ।

তাজিন আহমেদ মঙ্গলবার (২২ মে) না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন দেখে ছিল। দ্রুত তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচাতে পারলেন না চিকিৎসকরা।

তার ইসিজি রিপোর্ট ও নানা পরীক্ষার পর বেলা ৪টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাজিন আহমেদকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার তথ্য মতে, তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্ম নেন ক্ষণজন্মা এই অভিনেত্রী।

মঙ্গলবার সকাল আহমেদ জানান, তাজিন আহমেদ সম্ভবত আজ (২২ মে) সকাল ১০টা নাগাদ উত্তরায় নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। তার শারীরিক অবস্থা খারাপ দেখে প্রথমে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য আনা হয় রিজেন্ট হাসপাতালে।

আরও পড়ুন  জনগণের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

তাজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘আমরা ৩টার দিকে খবরটি পেয়েছি তাজিন আহমেদ হার্ট অ্যাটাক করেছেন। যখন তার হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা খুবই মুমূর্ষু ছিলো।’

এদিকে শোবিচের তাজিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে ছুটে আসেন অভিনেতা রিয়াজ, রওনক হাসান, নির্মাতা বদরুল আনাম সৌদ, সকাল আহমেদ, অভিনেত্রী জেনীসহ আরো অনেকেই।

তাজিন আহমেদকে কোথায় দাফন করা হবে , তা এখনও সিদ্ধান্ত হয়নি। অভিনেতা রওনক হাসান জানান, মরদেহ সমাহিত করার বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হয়নি।
তাজিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ সংবাদ