অভিনেতা শাহীন আলম আর নেই

প্রকাশিত: 11:48 AM, March 9, 2021

অভিনেতা শাহীন আলম আর নেই

আনন্দ ঝর্ণা ডেস্ক:

চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম আর নেই। সোমবার (৮ মার্চ) রাত ১০:০৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন ।

 

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান শাহীন আলমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

 

শাহীন আলম দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা আক্রান্ত হন তিনি। সমস্যা গুরুতর হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

 

১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

 

শাহীন আলম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘স্বপ্নের নায়ক’, ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘গরিবের সংসার’, ‘তেজী’, ‘চাঁদাবাজ’, ‘প্রেম প্রতিশোধ’, ‘টাইগার’, ‘রাগ-অনুরাগ’, ‘দাগী সন্তান’, ‘বাঘা-বাঘিনী’, ‘আলিফ লায়লা’, ‘আঞ্জুমান’, ‘অজানা শত্রু’, ‘দেশদ্রোহী’, ‘প্রেম দিওয়ানা’, ‘আমার মা’, ‘পাগলা বাবুল’, ‘শক্তির লড়াই’, ‘দলপতি’, ‘পাপী সন্তান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বিগবস’, ‘বাবা’ ও ‘বাঘের বাচ্চা’।

আরও পড়ুন  ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘গহীনের গান’

 

হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অনেকটা দূরে সরে যান শাহীন আলম। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিলেন।

সর্বশেষ সংবাদ