অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে ‘ধর্ষক’ রনি

প্রকাশিত: 5:42 PM, October 19, 2020

অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে ‘ধর্ষক’ রনি

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি মাহবুবুর রহমান রনিকে আবারও তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আদালত সূত্র জানায়, আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে অস্ত্র মামলায় রনিকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে পুলিশ ৪ দিন রিমান্ডের আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ডের আদেশ দেন ।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে এসএমপির শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

এদিকে, ধর্ষণের ঘটনার দিন রাতেই এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পুলিশ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমানের (২৮) কক্ষ থেকে বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। পরে সাইফুর রহমানকে আসামি করে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। এই অস্ত্র মামলায় সাইফুর রহমানকেও রিমান্ডে নিয়েছিল পুলিশ।

সর্বশেষ সংবাদ