সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতসহ নানা অনিয়মের অভিযোগে সিলেটের ফিজা এন্ড কোং কে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর গোটাটিকর এলাকায় বিসিক শিল্প নগরীর ফ্যাক্টরিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান নেতৃত্বে অভিযান চালায় র্যাব-৯।
অভিযান শেষে র্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, অভিযানকালে ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণসহ স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত স্থানে তৈরি করা মিষ্টি রাখা ছিলো। এছাড়া এসব পণ্য প্রস্তুত ও প্যাকেটজাত করার কাজে নিয়োজিত কর্মীরাও মানছেন না স্বাস্থ্যবিধি। এদিকে খাদ্য উৎপাদন ফ্যাক্টরি ব্যবস্থাপনার ত্রুটিও ধরা পড়ছে বলে জানান তিনি।
এসময় তিনি বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের পরিচালক নজরুল ইসলাম বাবুল ও জেনারেল ম্যানেজার এহতেশাম মাবরুরকে কে ৬ লাখ এবং ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এমডিকে তিনমাস ও জিএমকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত সিলেটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি