আগস্টের ১ম প্রহরে কুবি’তে ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: 2:29 PM, August 1, 2016

সংবাদদাতা, কুবি:  আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনকে কেন্দ্র করে কুবি’র  বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দুই  সংঘর্ষে  খালেদ সাইফুল্লাহ (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হন। আহত হন পাঁচজন।

নিহতের পর আবারো সংঘর্ষের আশঙ্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার দিবাগত রাতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।ছাত্রদের বেলা ১১টা এবং ছাত্রীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সদস্য সচিব হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস আহ্বায়ক এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ সদস্য।

আরও পড়ুন  আমি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার-মোঈদ ফারুক

নিহত খালেদ সাইফুল্লাহ কুবির কাজী নজরুল ইসলাম হলের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার জয়নাল আবদিনের ছেলে।

 

সর্বশেষ সংবাদ