আতিয়া মহল সংলগ্ন ২০ গ্রামের মানুষ গৃহবন্দি

প্রকাশিত: 3:34 PM, March 27, 2017

মাসরুর রাসেল, হুমায়ুন রশীদ স্কয়ার থেকে: আতিয়া মহল সংলগ্ন ২০ গ্রামের মানুষ অন্তহীন আতঙ্কে। কি ঘটছে কিছুই বুঝে উঠতে পারছন না দক্ষিণ সুরমার নাগরিকরা। আতিয়া মহল সংলগ্ন গ্রামগুলিতে স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন। ফলে গণমাধ্যমের খবরও তার জানতে পারছেননা। কোন কোন এলাকা বিদ্যুতহীন। তাদর অবস্থা আরো করুণ। চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সংবাদপত্র হকাররাও ঐ এলাকায় যাচ্ছেনা। এক ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে। পুবদিকে কুচাই, পশ্চিমে বরইকান্দি, দক্ষিণে মোগলাবাজার এলাকা পযন্ত মানুষ অনেকটা গৃহবন্দী।

শিববাড়ি এলাকার আতিয়া মহল ঘিরে সোমবারও ৪র্থ দিনের মতো সেনাবাহিনীর অভিযান চলছে।

এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃংখলাবাহিনী। আতিয়া মহলকে ঘিরে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। এছাড়া শনিবার রাতে বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে হ্যান্ড মাইকে এ ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর সাংবাদিকদের ওই এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে বলে জানা যাচ্ছে।

সোমবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এরপর থেকে ৯টা পর্যন্ত কোনো গুলির শব্দ পাওয়া যায়নি। তবে সাড়ে ১১টার পর থেকে আবারও থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন  বিজিবিতে যুক্ত হলো এয়ার উইং

সোমবার বেলা ১টা ৫৫ মিনিট থেকে গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেলা ২টা ৩ মিনিটে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটতেও শোনা গেছে।

আতিয়া মহল থেকে কয়েশ গজ দূরে অবস্থান করেও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

আতিয়া মহলে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের নেতৃত্বে অপারেশন টোয়াইলাইট অভিযান শুরু হয়।

সর্বশেষ সংবাদ