সিলেট | |
প্রকাশিত: 1:29 PM, March 4, 2021
প্রভাতবেলা ডেস্ক:
রাজশাহীতে চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ নারীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। অনৈতিক কাজের অভিযোগে তাদের আটক করা হয়।
বুধবার (৩ মার্চ) রাত ১০টার দিকে মহানগরীর সাহেববাজার এলাকায় সূর্যমুখী, পদ্মা, সুরমা ও আত্রাই নামের চারটি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, মহানগরীর এই আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলত। গোপন সংবাদের ভিত্তিতে হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় চার হোটেল থেকে ২০ জন যৌন কর্মীকে আটক করা হয়।
এছাড়া হোটেল চারটির ম্যানেজার, কর্মচারী, খদ্দেরসহ আরও ১৭ জনকে আটক করা হয়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাদের বোয়ালিয়া থানায় সোপর্দ করার পর এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান মহানগর ডিবি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি