সিলেট | |
প্রকাশিত: 5:32 PM, September 6, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
অকাল প্রয়াত নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই অভিনেতা। মৃত্যুর ২৪ বছর পেরিয়ে এখনো ভক্তদের অন্তরে চিরসবুজ হয়ে আছেন এ স্বপ্নের নায়ক। সালমান শাহ আজও বেঁচে আছেন তার কাজের মাধ্যমে।
সালমানের প্রস্থান বেদনা জাগিয়েছে তার সহশিল্পীদের মনেও। মৃত্যুদিন কিংবা জন্মদিন ফিরে এলে তাকে ঘিরে অনেক স্মৃতি মনে পড়ে। ভাবনায় ভর করে মন খারাপিরা! চিত্রনায়ক রিয়াজের বেলাতেও তাই। সুযোগ হয়েছিলো সালমানের সঙ্গে একটি ছবিতে কাজ করার। সেটাকে ক্যারিয়ারে দারুণ একটি প্রাপ্তি বলে মনে করেন তিনি।
সালমান শাহকে মনে করে ভারাক্রান্ত কণ্ঠ নিয়ে রিয়াজ বলেন, ‘আসলে সালমান এমন একজন মানুষ ছিলো যাকে দুই যুগ পর এসেও সবাই মিস করি। এটা একটা দারুণ ব্যাপার কিন্তু। সালমানের সঙ্গে অনেক স্মৃতি আছে। যতদিন যাচ্ছে স্মৃতিগুলো ততো গভীর হচ্ছে। মনে হচ্ছে সে ফিরে ফিরে আসে।
সালমান পরবর্তী সময়ে আমি কাজ করেছি। কিন্তু আমি নিজে কখনোই বা কেউ দাবি করতে পারবে না সালমানের অভাব আমরা পূরণ করতে পেরেছি। কেউই আসলে কারো জায়গা নিতে পারে না বা বিকল্প হতে পারে না। কিন্তু সালমানের যে ক্রেজটা ছিলো সেটি সে না থাকার ২৪ বছর পরও বহমান। এটা কিন্তু অস্বাভাবিক একটি গুণ। সালমানের মতো অভিনেতার জন্ম খুব রেয়ার। জাত অভিনেতা। সব শ্রেণির দর্শককে সে জয় করতে পেরেছিলো। তার মধ্যে কি যেন একটা ছিলো যা দর্শককে টানতো। সহশিল্পী হিসেবেও তাকে দেখতাম অবাক হয়ে। দুই যুগেও তার মতো কেউ হয়নি, আমার ধারণা আগামী দুই যুগেও হবে না।’
সালমানের স্মৃতিচারণ করে রিয়াজ জানান, ‘প্রিয়জন’ ছবির জন্য কক্সবাজারে শুটিং করেছিলাম। সেখানেও মজার গল্প আছে। আমি, সালমান ও শিল্পী ছিলাম। দেখলাম সালমান দুর্দান্ত অভিনয় করছে। শুটিং শেষ হলেই মজা আর দুষ্টামি। সবার সঙ্গে সবসময় হাসিখুশি মানুষ। তার এভাবে মৃত্যু মেনে নেয়া যায়নি, যাবেও না। যেখানেই থাকুক ভালো থাকুক সালমান শাহ, এটাই দোয়া করি।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি