সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ এবারের বাজেটকে নিজের শেষ বাজেট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘এটি আমার শেষ বাজেট। আমি আর নির্বাচন করবো না। তবে, দল ও নেত্রী যদি নির্বাচনের জন্য বলেন, তাহলে তো আর…।’
সোমবার (০৪ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৭ জুন (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রতিবারের মতো এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছে তথ্য অধিদফতর।
মঙ্গলবার (০৫ জুন) জাতীয় সংসদেও বাজেট অধিবেশন শুরু হবে। এই বাজেট বর্তমান সরকারের বর্তমান মেয়াদেও শেষ এবং অর্থমন্ত্রী মুহিতের ১২তম বাজেট।
মতবিনিময়কালে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে জানতে চান, নতুন (২০১৮-১৯) অর্থবছরের বাজেট দিলে আপনার এটি হবে ১২তম বাজেট। যা বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের সমান। কারণ, তিনিও ১২টি বাজেট দিয়েছিলেন।
আপনি কি এই রেকর্ড ভেঙে ১৩তম বাজেটও দেবেন? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমার দিক থেকে আমার স্টেমেন্ট পরিষ্কার। আমি রিটায়ার্ড করতে চাই। তবে প্রধানমন্ত্রী ও দল যদি চায়, তাহলে তো আমাকে নির্বাচন করতেই হবে।’
উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেখ হাসিনার সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ১০টিসহ মোট ১২টি বাজেট পেশ করেছেন। এর আগে তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-১৪ এই দুই অর্থবছরের বাজেট পেশ করেছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি