সিলেট | |
প্রকাশিত: 3:37 PM, November 23, 2017
আনন্দঝর্ণা ডেস্ক:
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন দীপিকা। এ সময় তার জীবনের সবচেয়ে বাজে সময় কোনটি জানতে চাওয়া হয়। জবাবে এ অভিনেত্রী বলেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়া এবং বিষণ্নতার মুহূর্ত আমার জীবনের বাজে দুই সময়। সময় ও কঠোর পরিশ্রম আমাকে এগুলো থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। পরিবার ও বন্ধু-বান্ধবের সাহায্যের মাধ্যমে এটি হয়েছে। পরিবার ও বন্ধুরা আমাকে পরামর্শ দিয়েছে, আমাকে আগলে রেখেছে। আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমার কাছে কাজই সব। কাজ মানেই আমি। আমি এটি তৈরি করেছি। সফলতা ও ব্যর্থতার জন্য দায়ভারও আমার। এটি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমার শক্তি ও প্রচেষ্টা এই লক্ষ্যে স্থির করেছি। এটা আমার সন্তানের মতো।’
ব্যক্তিগত জীবনে একাধিক ব্যক্তির সঙ্গে দীপিকার প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এর মধ্যে রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ির পর এ অভিনেত্রী ভীষণ ভেঙে পড়েছিলেন বলে বলিপাড়ায় খবর চাউর হয়। বর্তমান রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে প্রেমের সম্পর্ক পরবর্তী ধাপে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরবর্তী ধাপটা কী? এটি স্পষ্ট নয়। যদি বিয়ে হয় তা হলে আমি জানি না। কারণ আমি মনে করি প্রত্যেক সম্পর্ক একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে চলে। আমার মধ্যে এটি আবিষ্কার করছি।’
২০১৮ সালের মধ্যে বিয়ে করছেন কিনা? প্রশ্ন করা হলে দীপিকা বলেন, ‘আমি কোনো সাল নির্দিষ্ট করছি না। সত্যি বলতে কি, আমি কখনোই কোনো কাজ সময় বেধে করতে পারিনি। আমি মনে করি সম্পর্ক নিজে থেকেই প্রকাশ পায়। তার সঙ্গে আমার সম্পর্কের ব্যাপারটি বিবেচনা করলে, আমি নিশ্চিত এটি নিজ থেকেই প্রকাশ পাবে। আমি সংসারী হতে উদগ্রীব হয়ে আছি। কারণ ছোটবেলা থেকেই এটি হতে চাইতাম। পরিবার গড়ার ইচ্ছে সব সময়ই আমার মধ্যে কাজ করে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি