সিলেট | |
প্রকাশিত: 2:12 AM, June 22, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ আর্জেন্টিনার আরো একটি পরাজয়। আবারও ব্যর্থ লিওনেল মেসি। বিশ্বকাপ ফুটবলে জয়ের মুখ দেখছে না ফুটবল সুপার স্টার দিয়াগো ম্যারাডোনার উত্তরসূরিরা।
আইসল্যান্ডের বিপক্ষে বিপর্যয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাপক পরিবর্তন এনেছিলেন কোচ হোর্হে সাম্পাওলি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব হলো না লিওলেন মেসির দলের। উল্টো ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজয়। ক্রোয়েশিয়া ম্যাচের ৫৩, ৮০ ও অতিরিক্ত সময়ের গোল (৯০+) নিয়ে আনন্দে , উল্লাসে ভাসে। দলের হয়ে গোল করেন রেবিচ, লুকা ও ইভান।
ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার এই পরাজয়ে বিশ্বকাপ আসরে টিকে থাকাই কঠিন হয়ে গেলো।
বৃহস্পতিবার (২১ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আজেন্টাইদের।
রাশিয়া বিশ্বকাপ আসরে টানা পরাজয়। ভাগ্য কেনো মুখ ফিরিয়ে নিয়েছে আর্জেন্টিনা দলের দিক থেকে। বিশ্বের সেরা তারকা যে দলে তাদের এমন বিবর্ণ পারফর্মম্যান্সে হতাশ ভক্ত সমর্থকরা। সবাইকে কাঁদিয়ে আর্জেন্টিনা নত মুখে মাঠ ছাড়ে।

অথচ আশায় বুক বেঁধেছিলেন টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে দলের প্রতিটি ফুটবলার।
ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। আর বিরতী থেকে ফিরেই ক্রোয়েশিয়া চেপে ধরে আর্জেন্টিনাকে। ফলে গোল পেতে সমস্যা হয়নি।
ম্যাচের ৫৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার রেবিচ। তবে এর পেছনে অবদান আছে আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবাইয়েরোর। তার ভুলে বল পেয়ে যান রেবিচ। সেই সুযোগ থেকে দলকে বঞ্চিত করেননি ফিউরেন্তিনার এই ফরোয়ার্ড রেবিচ। এই গোলে বিশ্বকাপ আসরে রেকর্ড গড়ে ফেলেছে ক্রোয়েটরা।
টানা ৬ বিশ্বকাপ ম্যাচে গোল করে অনন্য এই রেকর্ডের পাতায় ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ার হয়ে পরের দুটি গোল করেন লুকা ও ইভান।
এগিকে, ক্রোয়েশিয়ার বিপখে ৩-৪-৩ ফরমেশনে খেলার পরিকল্পনা নিয়ে মাঠে নামে হোর্হে সাম্পাওলির শিষ্যরা। বিধিবাম। শেষ রক্ষা হয়নি। ম্যাচে আর্জেন্টিনা গোল করার সুযোগ পেয়েছে। তা কাজে লাগাতে পারেনি।
আর্জেন্টিনা দলঃ ইলি কাবাইয়েরো, গাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হাভিয়ার মাসচেরানো, মাক্সিমিলিয়ানো মেসা/এনজো পেরেজ, ক্রিস্তিয়ান পাভন, এদুয়ার্দো সালভিও, লিওনেল মেসি, সের্জিও আগুয়েরো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি