আলী আহমদ পুণরায় কার্ডিফের কাউন্সিলর নির্বাচিত

প্রকাশিত: 3:16 PM, May 5, 2017

আলী আহমদ পুণরায় কার্ডিফের কাউন্সিলর নির্বাচিত

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের কৃতি সন্তান ওয়েলস্ লেবার পার্টির নির্বাহী কমিটির সদস্য আলী আহমদ কার্ডিফ কাউন্টি কাউন্সিল নির্বাচনে আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৪ মে বৃহষ্পতিবার বৃটেনের গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনে লেবার মনোনীত প্রার্থী আলী আহমদ  ক্যাথেইস এন্ড সিটি সেন্টার আসনে নির্বাচিত হন। ক্যাথেইস এন্ড সিটি সেন্টার এর ৪টি আসনে লেবার মনোনীত ৪প্রার্থীই বিজয়ী হন। বিজয়ী অন্যান্যরা হলে নরমা ম্যাকেই,সারাহ মেরি ও ক্রিজ ওয়েইভার। আলী আহমদ ২০১২ সালে বেটাউন আসনে কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি কার্ডিফ কাউন্টি কাউন্সিল এর ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হন।

আলী আহমদ দক্ষিণ সুরমার চান্দাই ছাহেববাড়ীর মরহুম আলাউদ্দিন আহমদের বড় ছেলে। ১৯৭৫ সাল থেকে আলী আহমদ বৃটেনে স্থায়ীভাবে বসবাস করছেন। তার দাদা মাওলানা জহির উদ্দিন আহমদ (চান্দােইরছাব) একজন বিশিষ্ট পীরে কামিল । আলী আহমদ ৯০ দশকে লেবার পার্টিতে যোগদানের মাধ্যমে বৃটেনের মুলধারার রাজনীতিতে সংযুক্ত হন।

আরও পড়ুন  ট্রাক- অটোরিক্শা সংঘর্ষে ২জন নিহত

বিভিন্ন কম্যুনিটি সংগঠনের নেতৃত্বের পাশাপাশি ওয়েলস্  লেবার পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আলী আহমদ। তিনি বৃটেনের রাণীর আমন্ত্রণে দু’বার নৈশভোজে অংশ নেন। তার নির্বাচনী এলাকার সেবা উন্নয়নের পাশাপাশি মাতৃভূমি সিলেটের কল্যাণে সক্রিয় এই রাজনীতিক কার্ডিফ সিলেট স্কুল পার্টনারশীপ প্রজেক্টের মাধ্যমে ইতোমধ্যে উভয় দেশের প্রায় ৩২ টি স্কুলের সাথে লিংকিং প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উভয় দেশের পার্টনারশীপভুক্ত স্কুলের শিক্ষকরা বৃটেন ও বাংলাদেশ সফর করেন।

বৃটেনের বাইরে বাংলাদেশ ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশের দুস্থ মানবতার সেবায় আলী আহমদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ