সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমে ব্যাট করে ১১০ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধের আগে ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরে আর খেলা না হওয়ায় ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ১৭ রানে জিতেছে কিউইরা।
ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। একইসঙ্গে প্রথমবারের মতো কোনো বছর টি-২০ ফরম্যাটে সিরিজ না হেরে শেষ করেছে টাইগাররা।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে একদম শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে টিম সেইফার্টকে ফিরিয়ে যার শুরুটা করেন মাহেদী হাসান। সেইফার্ট সহ পরের চার ব্যাটারই ১ রান করে সাজঘরে ফেরেন।
একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছিলেন ফিন অ্যালেন। তবে তাকেও ৩৮ রানে বোল্ড করে কিউইদের বড় ধাক্কা দেন শরিফুল ইসলাম। মাত্র ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারের শঙ্কায় ছিল স্বাগতিকরা।
তবে কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন স্যান্টনার ও জেমস নিশাম। দুজনে মিলে রানের গতি বাড়ান। একইসঙ্গে উইকেট পতন রোধেও মনোযোগী ছিলেন তারা। বৃষ্টিতে খেলা বন্ধের আগে অবিচ্ছিন্ন ছিলেন দুজন।
শেষ পর্যন্ত স্যান্টনার ১৮ ও নিশাম ২৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মাহেদী হাসান ও শরিফুল ইসলাম দুজনই দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। বল হাতে দলের সেরা পারফর্মারও তিনি। মাত্র ১৬ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। কিউইদের বোলিং তোপে বাংলাদেশের কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া তাওহীদ হৃদয় ১৬, আফিফ হোসেন ১৪ এবং রনি তালুকদার ও রিশাদ হোসেন ১০ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি