সিলেট | |
প্রকাশিত: 12:30 PM, February 17, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা-১০ আসনসহ শূন্য ঘোষিত পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসন্ন পাঁচটি জাতীয় সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, পদত্যাগ ও মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া ঢাকা-১০, বগুড়া-১, যশোর-৬, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বগুড়া-১, যশোর-৬ আসনে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি আসনগুলোতে ভোটগ্রহণের জন্য এখনো তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
এই পাঁচটি শূন্য আসনে নির্বাচন বিষয়ক সিদ্ধান্ত ও দলীয় প্রার্থী বাছাই করতে বৈঠকে বসছে বিএনপির সংসদীয় কমিটি। যদিও ইতোমধ্যে এ আসনগুলোতে নির্বাচন উপলক্ষে নিজেদের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি