সিলেট | |
প্রকাশিত: 11:27 PM, March 7, 2017
প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট নগরীর শাহজালাল উপশহর আবাসিক এলাকায় ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌণে ১০ টার দিকে উপশহরস্থ এবিসি পয়েন্টে এ ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা ছাত্রলীগের বর্তমান সমাজ সেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ সমর্থক ও ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাওছার আহমদ ও মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা এ বিষয়টি জানিয়েছেন।
স্থানীয়রা জানান- এসময় আশেপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এসময় বেশকয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।
তবে এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি দৈনিক প্রভাতবেলাকে জানান, আসলে ছাত্রলীগের দুগ্রুপে না- ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিলো। তাছাড়া কোনো গুলাগুলির ঘটনাও ঘটেনি। আমি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি