একদল মিউজিসিয়ান্স সিলেট-এর মানবিক উদ্যোগ

প্রকাশিত: 4:12 PM, June 5, 2020

একদল মিউজিসিয়ান্স সিলেট-এর মানবিক উদ্যোগ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

একদল মিউজিসিয়ান্স সিলেট-এর উদ্যোগে ৩০ জনকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে সিলেট নগরীর মোত্তালেব ভিলায় আনুষ্ঠানিকভাবে এসব উপহার তুলে দেয়া হয়।

 

একদল মিউজিসিয়ান্স সিলেট-এর উদ্যোক্তারা জানান, লকডাউনের কারণে গত তিন মাস তারা কাজের বাইরে ছিলেন। তাদের সাথে সাউন্ড, লাইটিং, ডেকোরেশনের কর্মীরাও কর্মহীন হয়ে পড়েন। তাদের এই দুঃসময়ে একটু সাহায্যের হাত বাড়ানো হয়েছে। যারা উপহারসামগ্রী নিতে আসতে পারেননি তাদের নগদ টাকা পৌঁছে দেয়া হয়েছে।

 

উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম টিটু, শাওন কর, ওয়াদুদ হোসেন, তুষার রঞ্জন দত্ত, সুদীপ পাল, এম এ রহমান আমিন, অশোক দত্ত, সৈয়দ ওয়ালী, শিশির দত্ত, আব্দুল মতিন, জয় কর্মকার, বিজয় কর্মকার, অনিক দাশ অপি, পিংকু সরকার, পিংকু দত্ত, সাকিল আহমদ, পার্থ সারথি দাশ, উজ্জ্বল চক্রবর্তী, এম আরিফ জুনু, আজিজ মাহমুদ, দিপ্ত, সুদিপ, পিয়াল প্রমুখ।

আরও পড়ুন  জালালাবাদ গ্যাস ও ওয়ান ব্যাংকের চুক্তি সম্পন্ন

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ