গোয়াইনঘাটে গো- চারণ ভূমিতে রাতের আধারে হালচাষ

প্রকাশিত: 10:59 PM, November 16, 2023

গোয়াইনঘাটে গো- চারণ ভূমিতে রাতের আধারে হালচাষ

প্রতিনিধি, গোয়াইনঘাট:

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বৌলা বিল হাওরে গো-চারণ ভুমিতে দখল করতে রাতে আধারে হালচাষ।

 

১৬ই নভেম্বর বৃহস্পতিবার আঙ্গাজুর ও লামাপাড়া গ্রামের কৃষকদের গরু ও মহিষ প্রতি দিনের ন্যায় সকালে ঘাস খাওয়াতে নিয়ে যায় রাখাল ছেলেরা। গিয়ে দেখে কে বা কারা রাতের আধারে গরু রাখা জায়গায় হালচাষ করেছে।
খবর পেয়ে আঙ্গারজুর ও লামাপাড়া গ্রামের মুরুব্বি ও গ্রামবাসী মিলে হালচাষ করা ভুমিতে নতুন করে আবার ঘাস রোপন করেন।

জানা যায়, বৌলা বিল হাওরের গো চারণ ভূমিতে আঙ্গারজুর ও লামা পাড়া গ্রামের প্রায় এক হাজার থেকে বারোশো কৃষক পরিবারের গরু, মহিষ, ছাগল, ভেড়া ঘাস খাওয়াতে গোচারণ ভুমি ব্যবহার করে আসছেন। গতকাল রাতে পাওয়ার টিলার দিয়ে চাষ করে গো-চারন ভূমি দখলের পায়তারা করছেন বলে জানান নাজমুল হক, মমতাজ আলী, নুরুজ্জামান, হেলাল আহমেদ, উসমান গনি ও আঙ্গুর মিয়া ।

আরও পড়ুন  প্রতিদিন ১২ ঘণ্টার লকডাউনে শাহজালাল বিশ্ববিদ্যালয়

এসময় তারা বলেন, বেশ কিছুদিন আগ থেকে লামাপাড়া গ্রামের আফতাব আলী, কালা মিয়া,আলী হায়দর, নাসির গংরা গো -চারণ ভুমি দখল করতে মরিয়া উঠে। কিন্তু গ্রামবাসীর কারণে গো-চারণ ভুমি দখল করতে না পারায় রাতের আধারে পাওয়ার টিলার দিয়ে চাষ করে দখলের অপচেষ্টা করছে।

 

চাষের বিষয়ে আফতাব আলী’র মঠোফোনে যোগাযোগ করলে তিনি জমি চাষের বিষয়টি নিশ্চিত করেন, তিনি আরও বলেন আমি জমির মালিক আমার কাছে কাগজ পত্র আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ