সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
কোভিড-১৯ এর সংক্রামণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
গতকাল রবিবার বিকেল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ লকডাউনের ঘোষণা দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখতসহ জেলা প্রশাসন, সামরিক বাহিনীর, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ইতিমধ্যে সিলেট, হবিগঞ্জ জেলায় করোনা রোগী সনাক্ত করা হয়েছে। সুনামগঞ্জেও আজকে একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। তাই জেলা কোভিড নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত ক্রমে সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ১১ এর ১,২ ও ৩ ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে লকডাউন করা হলো।
এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। এ লক্ষ্যে নৌপথে ও সড়ক পথে কেউ প্রবেশ প্রস্থান করতে পারবেন না। আন্ত উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধ বলবত থাকবে। সকল ধরনের গণ পরিবহণ, গণ সমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ও কৃষি পণ্য পরিবহন ও কৃষি কাজে নিয়োজিত সেবা, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি লকডাউনের আওতা মুক্ত থাকবে। জনস্বার্থে জারিকৃত সকল আদেশ বহাল থাকবে। রবিবার বিকেল ৫ টা থেকে এটি কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি