এসএমপি’র ট্রাফিক বিভাগের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 5:51 PM, January 4, 2021

এসএমপি’র ট্রাফিক বিভাগের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফের উপস্থিতিতে আজ সোমবার (৪ জানুয়ারি) এসএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক অফিসের কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের ও সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আশিদুর রহমান। এছাড়া কল্যাণ সভায় ট্রাফিক বিভাগে কর্মরত সকল পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনারকে সভায় স্বাগত জানিয়ে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কের প্রতিবন্ধকতা অপসারণে প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য প্রত্যেকে অভিনন্দন জানান। সভায় পুলিশ কমিশনার উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের উত্থাপিত প্রস্তাবসমূহ মনোযোগের সহিত শোনেন এবং ট্রাফিক বিভাগের সকল সদস্যদের ন্যায়-নিষ্ঠার সহিত দায়িত্বপালনের জন্য অনুপ্রাণিত করেন।

আরও পড়ুন  দেওয়ান ফরিদ গাজীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

তিনি বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যরা বাংলাদেশ পুলিশের দৃশ্যমান ইউনিট। ট্রাফিক বিভাগের সদস্যগণ সারাদিন রাস্তায় দায়িত্বপালন করেন। সুতরাং তাদের কার্যক্রমের উপর পুলিশের ভাবমূর্তি নির্ভর করে। তাই ট্রাফিক পুলিশ সদস্যদের সততা এবং আন্তরিকতার সহিত দায়িত্বপালনের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। হকার পুর্নবাসনে আন্তরিকতার সহিত দায়িত্বপালন করায় ট্রাফিক বিভাগে কর্মরত সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ কমিশনার।

এ সময় ট্রাফিক পক্ষ ২০২০ চলাকালীন সময়ে প্রশংসনীয় কার্যক্রমের জন্য টিআই নিখিল জীবন চাকমা ও সার্জেন্ট নাজমুল আলমকে প্রশংসাপত্র প্রদান করেন তিনি। তাছাড়া হকার পূনর্বার্সনে প্রশংসনীয় ভূমিকা পালন করায় ৯ জন ট্রাফিক ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ৩ জন টিএসআই, ৪ জন এএসআই, ৩ জন এটিএসআই, ২ জন নায়েক ও ২৪ জন কনস্টেবলকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

এছাড়াও সভায় ফোর্সদের প্রতি নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ