ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন কাদের সিদ্দিকী,নাজমুল হুদা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮

সচিবালয় সংবাদদাতাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট-বিএনএ এর সভাপতি নাজমুল হুদা।

 

রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দিচ্ছে এই তিন নেতার সাক্ষাৎ এর মধ্য দিয়ে।

 

বৃহস্পতিবার ( ২৫ জুলাই)  বিকালে সচিবালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের অফিসে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী।

 

জানা যায়, সচিবালয়ে সে সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ৩০ মিনিটের মতো বৈঠক করেন।

 

এরপর বিকাল ৪টার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট-বিএনএ এর সভাপতি নাজমুল হুদা।

তবে এ বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু জানাননি।

 

তবে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-মহাজোট সম্প্রসারণ বিষয়ে নেতাদের মধ্যে আলোচনাআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

আরও পড়ুন  রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র নিলেন আরিফ

 

বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের।

তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথক সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানিনা।

 

এর আগে গেলো মঙ্গলবার সকালে পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে গিয়ে পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে শাহ আলম সাংবাদিকদের জানান।

 

তবে ওবায়দুল কাদের বলেছেন, সিপিবি অফিসে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাত হয়েছে। হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ