সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭
সংবাদদাতা, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া বনের জানকীছড়া এলাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ চলন্ত সিএনজির উপর পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতাবস্থায় একজনকে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে আসলে পরবর্তীতে তিনিও মারা যান। নিহতরা হলেন- শ্রীমঙ্গল সন্ধানী এলাকার কেয়া পাল (৩০) ও সবুজ বাগ এলাকার সম্পা দেব। তারা দু জনই কমলগঞ্জে সূর্যের হাসি ক্লিনিকে চাকরি করতেন।
লাউয়াছড়া বনের দায়িত্বরত সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, ২৫ এপ্রিল (মঙ্গলবার) বিকাল সোয়া ৪টার দিকে লাউয়াছড়া বনের ভিতরে জানকী ছড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ কমলগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি চলন্ত সিএনজির উপর পড়ে যায়। এসময় সিএনজিটি গাছের চাপা পড়ে পার্শবর্তী রাস্তার পাশে নিচু অংশে উল্টে পড়ে। এ সময় সিএনজির ভিতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার স্টেশন কর্মিরা গুরুতর আহত অবস্থায ৪ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শ্রীমঙ্গল হাসপাতালে আরো একযাত্রী মারা যান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি