সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানারা বেগম। বুধবার (১২ আগস্ট) তার করোনা শনাক্ত হয়। তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিসিকের সংরক্ষিত ওয়ার্ড নং-৬ (সাধারণ ওয়ার্ড ১৬, ১৭ ও ১৮) থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর শাহানারা প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন।
শারিরীক অবস্থার ব্যাপারে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহানারা বেগমের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে জয়নাল আহমদ নামে তার এক সহকারি কল ধরেন। তিনি জানান, অসুস্থতা বোধ করায় শাহানারা বেগমকে গত সোমবার নর্থইস্ট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার তার করোনা শনাক্ত হয়। তবে এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানান জয়নাল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি