করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী জৈন্তার আবুলের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী জৈন্তার আবুলের দাফন সম্পন্ন

প্রভাতবেলা প্রতিবেদক: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী জৈন্তাপুরের আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয়রা স্বাস্থ্য বিধি মেনেই জানাযা ও দাফন সম্পন্ন করেন। এ তথ্য প্রভাতবেলাকে নিশ্চিত করেন স্থানীয় সাংবাদিক গোলাম সরোয়ার বেলাল। নিজ গ্রাম জৈন্তাপুরের  নিজপাট, যশপুরে দাফন করা হয় আবুল হোসেনকে।

আবুল হোসেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সচিব ছিলেন। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তির ১২ ঘন্টা পর তিনি ইন্তেকাল করেন।

তিনি ৪/৫ দিন থেকে সর্দি জ্বরে ভুগছিলেন । বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় হঠাৎ করে শাসকষ্ট বেড়ে যায়।  দ্রুত তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর জরুরী বিভাগে নিয়ে আসা হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট শাসসুদ্দিন হাসপাতালে প্রেরন করেন। করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসারত অবস্থায় আজ ২৭শে মে বুধবার দুপুর ১২ টায়  মৃত্যু বরন করেন আবুল হোসেন।

আবুল হোসেনের নমুনা পরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে জানা যায়নি করোনা কভিড-১৯ পজিটিভ না নেগেটিভ।

আরও পড়ুন  করোনায় আরও ৩১ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৬

তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ