সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাসকে জয় করলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ায় আজ বুধবার (৩ জুন) তাকে ছাড়পত্র দেয়া হবে জানিয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
বুধবার দুপুরে ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এখন সম্পূর্ণ সুস্থ। তাই তাকে ছাড়পত্র দেয়া হবে।
এর আগে গত ২৪ মে তাঁর করোনা শনাক্ত হয়। প্রথম দিকে তাঁর শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিলো। পরে গত ২৮ মে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার কিছুটা অবনতি হলেও শেষমেশ করোনাকে জয় করলেন তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি