সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ২, ২০২০
আনন্দ-ঝর্ণা ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনার কারণে উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় আমরা সবাই। কোভিড-১৯ সারা বিশ্বের নাগরিককে করেছে গৃহবন্দি। শারীরিক সক্ষমতার পাশাপাশি এ যেন মানসিক যুদ্ধ।
আর এ লড়াইয়ে উদ্বুদ্ধ করতে আসছেন চার শিল্পী। তারা হলেন মাহাদী ফয়সাল, এলিটা করিম, পড়শী ও মাহতিম সাকিব। তৈরি করেছেন নতুন গান ‘যখন যুদ্ধে আছি’।
করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা লিখছেন আসিফ ইকবাল, সুর করেছেন শাহবাজ খান পিলু ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
আসিফ ইকবাল জানান, প্রযোজনা প্রতিষ্ঠান গাঙচিল এর আগেও করোনা নিয়ে কাজ করেছে। এবারও মানুষকে সচেতন ও সবার মানসিক স্বস্তি বাড়াতে নিয়ে আসছে নতুন গান।
গানটির কাজ শেষের দিকে। শিগগিরই এটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। পাশাপাশি গানটি প্রকাশিত হবে দেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপসগুলোতেও।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি