সিলেট | |
প্রকাশিত: 10:14 PM, April 5, 2020
প্রভাতবেলা প্রতিবেদক: এবার করোনার ছোবল সিলেটে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক। এর মাধ্যমে সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত সনাক্ত হলেন। সুত্রমতে, আক্রান্ত ব্যক্তির বাসা নগরীর হাউজিং এস্টেট এলাকায়। তাঁর বয়স ৫০ বছর। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসাপাতালের সহকারী অধ্যাপক এই চিকিৎসক সিলেট ইবনে সিনা হাসপাতালে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন।
রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। তিনি বলেন, পরীক্ষার রিপোর্ট এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে ঢাকা থেকে আমাদের ফোনে জানানো হয়েছে সিলেটে এক চিকিৎসকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, শনিবার (০৪ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ওই চিকিৎসকের নমুনা পাঠানো হয়। রোববার তারা আমাদের জানায় রিপোর্ট পজেটিভ। ওই চিকিৎসক বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি তার বাসা লকডাউনের। তবে আলোচনা চলছে।
এর আগে সিলেটে করোনা সন্দেহে সর্বশেষ ১৮ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়নি। তাদের নমুনা ঢাকায় পাঠানো হলেও কারও নমুনায় পজিটিভ বা কেউ করোনা আক্রান্ত না থাকায় রিপোর্ট সিলেটে পাঠানো হয়নি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও আরও ১০ জেলায় করোনা রোগী সনাক্ত হলেও সিলেটে করোনা আক্রান্ত রোগী এই প্রথম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি