করোনার টিকা নিচ্ছেন রানি এলিজাবেথ

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

করোনার টিকা নিচ্ছেন রানি এলিজাবেথ

বিশ্বভূবন ডেস্ক:

যুক্তরাজ্যে সদ্য অনুমোদন পাওয়া ফাইজারের করোনা টিকা নিতে যাচ্ছেন দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৪)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি টিকাটি নেবেন বলে জানা গেছে। তার স্বামী ৯৯ বছরের প্রিন্স ফিলিপও এবার করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন। সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

রাজপরিবারের সদস্য হওয়ায় টিকা গ্রহণের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছেন না তারা। বরং বয়স বিবেচনায় দেশের প্রবীণ নাগরিক হিসেবে একেবারে শুরুর দিকেই টিকা পাচ্ছেন তারা।

বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ টিকার অগ্রাধিকার নির্ধারণ করা হয়। সে ক্ষেত্রে বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও সেখানকার কর্মী এবং ৮০ বছরের বেশি বয়সী লোকজন অন্যদের আগে টিকা পাবেন। এবার সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদেরও রাখা হয়েছে এ তালিকায়।

রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, টিকার প্রতি লোকজনকে উৎসাহিত করতে দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা প্রকাশ্যে টিকা নেওয়ার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন  ভিক্ষায় চলে অধ্যক্ষ সালামের জীবন

ডেইলি মিরর জানিয়েছে, টিকা গ্রহণে উৎসাহ দিতে যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা প্রকাশ্যে টিকা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

আরও পড়ুন:আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত

 

আগামী মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। তার আগেই দেশটির হাতে আট কোটি ডোজ ভ্যাকসিন থাকবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। বিবিসি নিউজের ব্রেকফার্স্ট অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পরিকল্পনা বাস্তবায়নের পথে ভালোভাবেই এগিয়ে রয়েছে।

ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। উৎপাদকদের দাবি, পরীক্ষার চূড়ান্ত ধাপে ভ্যাকসিনটি মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম হয়েছে। ভ্যাকসিনটির ৪ কোটি ডোজের অর্ডার দিয়েছে যুক্তরাজ্য।

ইতোমধ্যে ভ্যাকসিনটির প্রথম চালান দেশটিতে পৌঁছে গেছে। হাতে পাওয়ার পর সেগুলোকে একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। সেখান থেকেই এটি মানুষের ওপর প্রয়োগের জন্য বিভিন্ন হাসপাতালে বিতরণ করার কথা রয়েছে।

আরও পড়ুন  ভারতে বেড়েই চলছে করোনার সংক্রমণ

আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়ে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা দাবি করেন পরিকল্পনা বাস্তবায়নে ভালোভাবে এগিয়ে রয়েছেন তারা। ভ্যাকসিন প্রয়োগ শুরুর আগে আট লাখ ডোজ যুক্তরাজ্যের হাতে থাকবে বলে আত্মবিশ্বাসী বলে জানান তিনি।

প্রথম দফায় আট লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রেকফার্স্ট অনুষ্ঠানে অলোক শর্মা বলেন, এগুলোর (ভ্যাকসিন) কিছু যুক্তরাজ্যে পৌঁছে গেছে, (ভ্যাকসিন প্রয়োগ) কর্মসূচি আগামী সপ্তাহে শুরু হবে আর আমি আত্মবিশ্বাসী যে কর্মসূচি শুরুর আগেই সবগুলো আমাদের হাতে থাকবে।

অলোক শর্মা জানিয়েছেন, ২০২১ সালে বড় পরিসরে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। তার মতে, নিশ্চিতভাবে আমরা এখন ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন পেয়েছি। আমরা এখন সেগুলো প্রয়োগের বিষয়ে কথা বলছি কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটিও বর্তমানে পর্যালোচনা করছে এমএইচআরএ (যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা)।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ