সিলেট | |
প্রকাশিত: 1:45 PM, July 27, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী রবি চৌধুরী। কয়েকদিন ধরে মৃদু শারীরিক উপসর্গ ছিল। অসুস্থতা বাড়লে করোনা পরীক্ষার জন্য রবির নমুনা নেওয়া হয়। এতে ফল পজিটিভ আসে।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রবি ও তার কয়েকজন ঘনিষ্ঠজন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবি চৌধুরী লেখেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।’
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ নামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটি ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি