করোনায় আক্রান্ত ২৪০০ ছাড়াল, নতুন মৃত্যু ৭

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

করোনায় আক্রান্ত ২৪০০ ছাড়াল, নতুন মৃত্যু ৭

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৯১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৪৫৬ জন।

 

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ৯ জন। এ নিয়ে মোট ৭৫ জন করোনা রোগী সুস্থ হলেন।

 

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৩৪টি। মোট পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জন।

 

করোনা যুদ্ধে মূলমন্ত্র ঘরে থাকা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরীক্ষা সংখা বাড়াতে হবে, ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে হবে। একটু কষ্ট করে ঘরে থাকুন, তাহলে আমাদের জয় আসবেই।

আরও পড়ুন  `লক্করঝক্কর ট্রেন ,বক্করছক্কর রেল'

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছে। তার মধ্যে দুটি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। নতুন করে কয়েকটি সরকারি হাসপাতালকেও প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি বিভাগী শহরে করোনার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, জেলা শহরগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।’

 

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভকগের(এম আইএস)পরিচালক ড. মো. হাবিবুর রহমান ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ