সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ৪ বারের সাবেক এমপি, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন (৬৬) (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ৩ ডিসেম্বর আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও তার স্ত্রী সেলিনা হোসাইনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। তারা দুজনেই করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকার বিএসএমএমইউতে নমুনা দেন এবং ওই দিনই তাদের দুজনের রিপোর্ট পজিটিভ আসে। আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জন্মগ্রহণ করেন।
আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) থেকে এমপি নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ১৯৯৮ সালে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গলাচিপা ও দশমিনা উপজেলার স্থানীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি