কাউন্সিলর পদে আবারও মনোনয়নপত্র জমা দিলেন আজাদ

প্রকাশিত: 10:07 PM, June 28, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ  সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ জুলাই। আসন্ন  সিসিক নির্বাচনে আবারও ভোটের লড়াইয়ে নামছেন নগরীর জনপ্রিয় ব্যক্তিত্ব আজাদুর রহমান আজাদ । ২০নং ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য আবারও মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে নির্বাচন কমিশনার মো. আলীমুজ্জামানের কাছে কাউন্সিল প্রার্থী আজাদুর রহমান আজাদ   মনোনয়নপত্র জমা দেন।

 

২০নং ওয়ার্ডে কাউন্সিল আজাদুর রহমান আজাদ এলাকার উন্নয়ন ও সমাজের নানাবিদ কর্মকাণ্ডে প্রশংসনীয় ভুলিকা পালন করেছেন। বিশেষ করে যুব উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক বিভিন্ন কর্মসূচীতে আজাদ অগ্রণী ভুমিকায় ছিলেন। তিনি নিজেও একজন সৌখিন ক্রীড়াবিদ।

 

সেসময় উপস্থিত ছিলেন,  ছানাওর, মুহিবুর রহমান মুহিব, কার্তিক রায়, শাহজাহান সিরাজী, মুজিবুল হক সেলিম, সাহাব উদ্দিন আহমদ প্রমুখ।

 

এছাড়াও এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ