সিলেট | |
প্রকাশিত: 3:45 PM, November 30, 2020
প্রভাতবেলা ডেস্ক:
কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত নজরুলের বাড়ি দাগনভূঞার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর ৬নং ওয়ার্ডে বলে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) দিনগত রাতে কাতার থেকে তার নিহত হওয়ার খবর আসে বলে জানান তার পিতা মোহাম্মদ ইসমাইল।
নিহতের পিতা মোহাম্মদ ইসমাইল জানান, জীবিকার তাগিদে তার ছেলে নজরুল ইসলাম দীর্ঘ ১৫ বছর কাতারে অবস্থান করছেন। সেখানে তিনি একটি কোম্পানিতে লরি চালক হিসেবে নিয়োজিত ছিলেন।
গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ রোববার সন্ধ্যায় নজরুলের মৃত্যুর খবর আসে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, সর্বশেষ গত বছর নজরুল ইসলাম দেশে আসে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড় এবং পারিবারিক জীবনে এক পুত্র সন্তানের জনক। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি