কামাল ইউসুফের ইন্তিকালে ডা. শফিকের শোক

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

কামাল ইউসুফের ইন্তিকালে ডা. শফিকের শোক
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ইন্তিকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান  তাঁর ফেসবুক টাইমলাইনে  এক স্ট্যাটাসে শোক ও সমবেদনা প্রকাশ করে লেখেন, ‘ আমি তার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তা’য়ালা যেন তার জীবনের সকল ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন।
তার শোকাহত পরিবার ও আত্মীয় স্বজন এবং তার সংগঠনের শোক সন্তপ্ত সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ