সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১
কারাফটকে হাত নাড়ছেন পরী, তালুতে মেহেদী আঁকা ডোন্ট লাভ মি বিচ। বিশেষ বার্তা, কার বা কাদের উদ্যেশে? অপেক্ষা, প্রতীক্ষার অবসান অতঃপর মুক্তি। ২৭ রজনী কারাবাস । এই সময়েই কারাবন্দি চিত্রনায়িকা পরীমণি কাছের মানুষের অনেক রূপ দেখেছেন। আনন্দঝর্ণা প্রতিবেদক♦
পরিচিত বন্ধু ভোজবাজির মতো উল্টে গেছেন, চুপ থেকে মুককি হাসি দিয়েছেন অনেকে, কেউ কেউ বলেছেন, ‘সম্পর্কটা শুধুই কাজের’। আবার অনেকে সংবাদসম্মেলন করে ‘অচ্ছুত’ করে দিয়েছেন তাকে।
তাই হয়তো আজ (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩১ মিনিটে কাশিমপুর কারাফটক থেকে যখন সাদা গাড়ি বের হলো সানরুফ খুলে উঁচু হয়ে দাঁড়ালেন চিত্রনায়িকা পরীমণি।
হাত নেড়ে ভক্তদের ভালোবাসার প্রতিদান দিলেন। কিন্তু অনেকের চোখ আটকে গেল হাতের তালুতে আঁকা একটি লেখায়- ‘ডোন্ট লাভ মি বিচ’। স্বাভাবিকভাবেই এমন ছবি প্রকাশের পর প্রশ্ন উঠেছে, কাকে বা কাদের এ বার্তা দিলেন চিত্রনায়িকা? বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন।
উপস্থাপক রুম্মান রশিদ খান লিখেছেন, ‘দুধের মাছি/সুসময়ের বন্ধু যারা; তাদের ভালোবাসার আর দরকার নাই পরীর।’
এমন বার্তার কারণ হিসেবে মডেল হৃদি উল্লেখ করেছেন, ‘যারা পরীমণির জন্মদিনে ফ্রিতে গিয়ে ফ্রি ফ্রি খেয়ে এসেছেন আর সেলফি তুলে গেছেন- তাদের বোঝানো হয়েছে এটি।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি