কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

প্রকাশিত: 4:09 PM, February 2, 2020

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

 

প্রভাতবেলা ডেস্ক:

 

আগামীকাল সোমবার থেকে সারা দেশের ন্যায় সিলেটেও শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে প্রশাসন ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

 

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৯৫১ জন এবং ছাত্রী সংখ্যা ৬৬ হাজার ৪১৯ জন।

 

এবার সিলেট অঞ্চলের চার জেলায় ৯১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৬টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন রোধে বোর্ডের পক্ষ থেকে দেয়া হয়েছে কঠোর হুঁশিয়ারী। রয়েছে জেল জরিমানার বিধান। কেন্দ্র পরিদর্শনের জন্যে প্রশাসনের পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব ৫টি মনিটরিং টিম থাকবে। এছাড়া, শিক্ষকদের সমন্বয়ে আরো ৩০টি টিম কাজ করবে।

 

পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোন প্রকার ইলেকট্রিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষার হলে আসা যাবে না। পরীক্ষার্থীর পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত শিক্ষকও মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কেন্দ্র সচিব। তাও কোনো স্মার্ট ফোন ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন  বদরুন্নেসা কলেজ : যেখানে চলে ছাত্রলীগ নেত্রী শেলীর রাজত্ব

 

পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবির আহমদ আরো জানান, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কেন্দ্র পরিদর্শনের জন্যে প্রশাসনের পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব মনিটরিং টিম থাকবে। সুন্দরভাবে পরীক্ষা সম্পন্নের জন্যে তিনি পরীক্ষার্থী শিক্ষক, অভিভাবকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ