গোয়াইনঘাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: 10:25 PM, November 3, 2026

গোয়াইনঘাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জুবায়ের আহমদ সাব্বির, গোয়াইনঘাট ♦

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউনিটি ফাউন্ডেশন। শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে অনুপ্রেরণার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান আহমেদ। বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহসভাপতি ওসমান গণি, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইমরান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, দেলোয়ার হোসেন ও জৈন উদ্দিন। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদির সুমনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  হালদার খালে হাজার লিটার ফার্নেস ওয়েল, বিপর্যয়ের মুখে জীববৈচিত্র্য

অনুষ্ঠানের  স্বাগত বক্তব্য রাখেন  ইমরান আহমেদ। তিনি লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়ে  একটি শহীদ মিনার নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ ও খাদিজা আক্তার। ইউনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য দেন তানহার হোসেন সিয়াম।

 

অনুষ্ঠানের শেষপর্যায়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনেও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ইউনিটি ফাউন্ডেশনের এমন আয়োজন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে প্রশংসিত হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ