সিলেট | |
প্রকাশিত: 1:44 AM, November 3, 2026
আব্দুল আবিদ, গোলাপগঞ্জ ♦
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। পরীক্ষায় শুধু পাস করলেই হবে না, মানসম্মত শিক্ষাও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি সরকার গঠনের পর শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে। শিক্ষার প্রসারে সরকার ১ লাখ ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু করা হয়েছে। আগামীতে স্কুল ড্রেস, জুতাসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু বিদেশ যাওয়ার চিন্তা করলে চলবে না। ভালোভাবে লেখাপড়া করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এ জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে হবে।
শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
সোমবার গোলাপগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্গিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির ও মো. ইখতিয়ার উদ্দিন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি